Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আহত ৬

November 3, 2025
A A

ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ফেসবুকে মন্তব্য নিয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এই হামলায় অন্তত ৬ জন আহত হন।

আহতরা হলেন- জাহিদুল ইসলাম সামীম, ইমরান হোসেন, আরমান হাসান, রাফি, আরাফাত ও অনিক, যারা সবাই সাবেক শিক্ষার্থী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই শিক্ষার্থীরা তাদের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে পোস্ট করলে, সেখানে ছাত্রদল নেতা রাহাত উদ্দিন ভূঁইয়ার ছোট ভাই, ফাহাদ হোসেন, আপত্তিকর মন্তব্য করেন। রবিবার দুপুরে ফাহাদকে এ বিষয়ে জানতে চাইলে, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ফাহাদ তার বড় ভাই রাহাতকে বিষয়টি জানান। একপর্যায়ে রাহাত ও তার সহযোগীরা বিদ্যালয়ে ঢুকে দেশীয় অস্ত্র-ছুরি, চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আরওপড়ুন

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

প্রধানমন্ত্রীর ‘দরদামে খাবার কেনা’র অসত্য দাবি: গণমাধ্যমের তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ!

এ ঘটনায় বিদ্যালয়ের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর, স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, পুলিশ কর্মকর্তা এবং উভয়পক্ষের অভিভাবকরা বৈঠক করেন। সেখানে আহতদের চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং থানায় অভিযোগ না দেওয়ার শর্তে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী সামীম বলেন, “আমরা শুধুমাত্র জানতে চেয়েছিলাম কেন ফেসবুকে বাজে মন্তব্য করা হয়েছিল। এরই মধ্যে তারা আমাদের ওপর হামলা চালায়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, “ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছে এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে বিষয়টি সমাধান করেছেন।”

অভিযুক্ত রাহাত উদ্দিন ভূঁইয়া বলেন, “এটি একটি ছোট বিষয় ছিল, আমি একাই বিদ্যালয়ে গিয়েছিলাম, কোনো বড় ঘটনা হয়নি।”

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, “ঘটনাটি জানি না, তবে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুল কবির জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
বাংলাদেশ

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026
প্রধানমন্ত্রীর ‘দরদামে খাবার কেনা’র অসত্য দাবি: গণমাধ্যমের তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ!
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর ‘দরদামে খাবার কেনা’র অসত্য দাবি: গণমাধ্যমের তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ!

September 21, 2026
ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!
রাজনীতি

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

September 21, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026
একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026
কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০