Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

November 5, 2025
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা ও আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। দলটি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, ৬৩টি আসন এখনো খালি রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আসনগুলো দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর পাশাপাশি নতুন শরিকদের জন্য সংরক্ষিত থাকতে পারে।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, সব আসন জোটের জন্য নয়। কিছু আসনে দলের একাধিক সম্ভাবনাময় প্রার্থী থাকায় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে শরিকদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর জন্য ২৫ থেকে ৩০টি আসন ছাড়া হতে পারে। পাশাপাশি, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জোটে যোগ দেয়, তাহলে তাদের জন্য আরও প্রায় ১০টি আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি।

আরওপড়ুন

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

তবে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বিএনপির মিত্ররা এবার আর ‘ধানের শীষ’ প্রতীক ব্যবহার করতে পারবেন না। বরং তাদের নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এনসিপির ক্ষেত্রে প্রতীক হবে ‘শাপলা কলি’।

এনসিপি সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জোট গঠন হলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (ঢাকা-১১), সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), সারজিস আলম (পঞ্চগড়-১), নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), তাসনিম জারা (ঢাকা-৯), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), সারোয়ার তুষার (নরসিংদী-২), হান্নান মাসউদ (নোয়াখালী-৬) এবং আদিবুল ইসলাম আদীব (ঢাকা-১৪) থেকে প্রার্থী হতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “৬৩টি আসন খালি রাখা হয়েছে। সব আসন যে জোটের জন্য রাখা হয়েছে, বিষয়টি এমন নয়। আন্দোলনে থাকা দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

Related Posts

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়
প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০