মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

গণভোট ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না: গাজী আতাউর রহমান

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ৬, ২০২৫
A A
গণভোট ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না: গাজী আতাউর রহমান
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

সংরক্ষিত নারী আসনে জামায়াতের লিজেন্ডদের আনা হবে: এমপি মিলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “বিএনপি বারবার সংস্কারের পথে বাধা দিয়েছে। তারা রাষ্ট্র সংস্কার বা সুষ্ঠু রাজনীতি চায় না। তাদের সিনিয়র নেতাদের বক্তব্যে বিষয়টি স্পষ্ট। তবে জুলাই অভ্যুত্থানের পর দেশকে আর কখনোই আগের অবস্থায় ফিরতে দেওয়া যাবে না। তাই সংস্কার করতেই হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং আইনি ভিত্তি নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগেই গণভোট দিতে হবে।”

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি—এটা আমাদের ইচ্ছায় নয়, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে। তাদের তিনটি অঙ্গীকার ছিল; এখন আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন চাই। সংস্কারের জন্য কমিশন হয়েছে, ঐকমত্য হয়েছে, জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এখন আদেশ জারি ও গণভোটের ব্যাপারে দেরি কেন? আগামী ১০ তারিখের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হয়, তাহলে ঢাকায় জনসমুদ্রে পরিণত হবে আমাদের সমাবেশ।”

তিনি আরও বলেন, “দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে না, তফসিলও আলাদা হবে। আমরা বহুবার বলেছি, নভেম্বরে গণভোট দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবুও গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে দিন, কিন্তু গণভোট ছাড়া কোনো নির্বাচন চলবে না। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না—কারণ এ সংস্কারের জন্য আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। আন্দোলন আমরা শুরু করেছি, প্রয়োজনে তা আরও তীব্র হবে।”

সংস্কারবিরোধীদের সঙ্গে আপসের আহ্বান প্রত্যাখ্যান করে গাজী আতাউর রহমান বলেন, “যারা দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে, যারা পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরতে চায়—তাদের সঙ্গে সমঝোতা কোনোভাবেই সম্ভব নয়। এটা জাতির সঙ্গে তামাশা।”

সমাবেশে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন
বাংলাদেশ

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াতের লিজেন্ডদের আনা হবে: এমপি মিলন
জামায়াত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের লিজেন্ডদের আনা হবে: এমপি মিলন

এপ্রিল ৭, ২০২৬
জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
বাংলাদেশ

জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

এপ্রিল ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

ইরানের জনগণের দিকে হুমকির ইঙ্গিত করে তোলা প্রতিটি আঙুল আমরা কেটে দেব

এপ্রিল ৭, ২০২৬
ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন

এপ্রিল ৭, ২০২৬
সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০