Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

November 11, 2025
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সারাদিনজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, মৌচাক, শেরেবাংলা নগর ও খিলগাঁওসহ আটটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’ অফিসের সামনে, ধানমন্ডি ২৭ নম্বর ও ইবনে সিনা হাসপাতালের সামনে এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

সন্ধ্যার পর মৌচাক, মিরপুর-১০, শেরেবাংলা নগর ও খিলগাঁওয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়া বাসে আগুনের ঘটনা ঘটে বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ীতে। সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়। মধ্যরাতের পর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সব জায়গাতেই দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “ঘটনাগুলো বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে ঘটানো হচ্ছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।”

আরওপড়ুন

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, “এগুলো আপাতত বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে, তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় সোমবারের এসব ধারাবাহিক হামলায় শহরজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Related Posts

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪
বাংলাদেশ

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন
প্রধান সংবাদ

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
প্রধান সংবাদ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০