আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগে অংশ নেন। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ভোট চান।
গণসংযোগ চলাকালে তিনি কৃষকদের ধান কাটতে সহায়তা করেন। তার এ কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল বহরসহ নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং ধান কেটে দিচ্ছেন।
ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে নিয়ে তিনি নির্বাচনী লিফলেট হাতে তুলে দেন ও ভোট প্রার্থনা করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।







