সোমবার, এপ্রিল ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

মহানবী (সা.) অবমাননার মামলা নিয়েও রাজনীতি

সাইদুর রহমান রুমী

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ১৫, ২০২৫
A A
মহানবী (সা.) অবমাননার মামলা নিয়েও রাজনীতি
Share on FacebookShare on Twitter

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেও শেখ হাসিনার আমলে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল—এমন তথ্য উঠে এসেছে এক অনুসন্ধানে। ২০১৩ সালে পাবনার আতাইকুলার বনগ্রামে ঘটে যাওয়া একটি ঘটনার বিস্তারিত পর্যালোচনায় এ চিত্র স্পষ্ট হয়।

তৎকালীন পাবনা–১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর প্রভাবেই ওই মামলাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা নেয় এবং বিএনপি–জামায়াতের নির্দোষ নেতাকর্মীদের আসামি করে জেল-জরিমানা দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হিন্দু যুবক রাজীব সাহা (১৭)-এর ফেসবুকে মহানবী (সা.)–কে কটূক্তি করে ছবি পোস্ট করার মাধ্যমে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিক্ষোভ হয় এবং অভিযুক্তের বাড়িতেও হামলা ও ভাঙচুর হয়। পরদিন আতাইকুলা থানার এসআই আবদুল হালিম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

তবে তদন্তে দীর্ঘসূত্রতার পর যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, তারা সবাই বিএনপি–জামায়াতের কর্মী। অথচ আদালতে ১৫ জন সাক্ষীই আসল অপরাধী হিসেবে রাজীব সাহার নাম উল্লেখ করেন। অভিযোগপত্রে রাজীবকে বাদ দেওয়া হয় অদৃশ্য কারণে—এমন দাবি স্থানীয়দের।

আরও অভিযোগ রয়েছে, প্রতিবাদকারী দুই যুবক—আমিমুল এহসান ও জহিরুল ইসলাম—কে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করা হয়, যা পরে তারা আদালতে প্রত্যাহার করেন। তবুও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল প্রত্যাহারকৃত সেই দুই জবানবন্দির ওপর ভর করে তিনজনকে সর্বোচ্চ ১০ বছরের সাজা দেয়।

জামিনে থাকা জহিরুল ইসলাম জানান, তিনি ঘটনাপ্রবাহ সম্পর্কে কিছুই জানতেন না। শুধুমাত্র পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে ফাঁসানো হয়েছে তাদের। আমিমুলও দাবি করেন, পুলিশ তাকে রিমান্ডে নিয়ে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে। আরেক আসামি খোকনের পরিবার জানিয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাকে মামলায় জড়ানো হয়।

আরওপড়ুন

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান

হাইকোর্টের আইনজীবী শাহীন মণ্ডল বলেন, শেখ হাসিনার শাসনামলে বিচারব্যবস্থার ভাঙনের এক প্রকট উদাহরণ এই মামলা। মহানবী (সা.) অবমাননার মতো সংবেদনশীল অভিযোগও রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহৃত হয়েছে। তিনি বিতর্কিত আইসিটি আইনসহ এ–সংক্রান্ত সব মামলা ও রায় বাতিলের দাবি জানান।

আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার জানান, ২০২১ সালে এ মামলার রায় দেওয়া হয়; তিন আসামিকে ১০ বছর কারাদণ্ড হয়। অথচ আইসিটি আইনের ৫৭ ধারা ২০১৮ সালে বাতিল করা হয়েছিল, পরে ডিজিটাল নিরাপত্তা আইনও পরিবর্তিত হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’ হয়, যা বর্তমান অন্তর্বর্তী সরকার পুরোপুরি বাতিল করেছে। তা সত্ত্বেও এসব পুরোনো আইনে দেওয়া বহু মামলা ও দণ্ড এখনও বহাল আছে।

সম্পর্কিত খবর

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা
বাংলাদেশ

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ৬, ২০২৬
বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান
জামায়াত

বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান

এপ্রিল ৬, ২০২৬
কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য
রাজনীতি

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে নলকূপ দিয়ে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

এপ্রিল ৬, ২০২৬
বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

এপ্রিল ৬, ২০২৬
বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান

বাক্‌স্বাধীনতায় আঘাতের অভিযোগ: বিবি সাওদার মুক্তি চাইলেন ব্যারিস্টার আরমান

এপ্রিল ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০