বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

নভেম্বর ১৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

এবারের পাকিস্তান সফরটা ভুলেই যেতে চাইবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না তারা। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছিল আগেই, এবার শেষ ম্যাচটাও হেরে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা।

রোববার মান বাঁচানোর লড়াইয়ে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে ৪৫.২ ওভারে ২১১ রানে আটকে যায় তারা। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান।

এ জয়ে শাহীন শাহ আফ্রিদিরা ফেরালেন ৯ বছর আগের স্মৃতি। ২০১৭ সালে লঙ্কানদের ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তান। এবার ফের পেল হোয়াইটওয়াশের স্বাদ।

অবশ্য শ্রীলঙ্কার শুরুটা ছিল ভালো। ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। তবে মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও ফয়সাল আকরামের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন শক্ত হয়ে দাঁড়াতে পারেনি।

নিয়মিত বিরতিতে হারায় তারা। সবচেয়ে বেশি ৪৮ রান করে সাদিরা সামারাবিক্রমা। পরের দু’টি সর্বোচ্চ ইনিংস ৩০ ছাড়ানো। অধিনায়ক কুশল মেন্ডিস ৩৪ ও পাভান রত্নায়েকে ৩২ রান করেন।

তবে কেউ বড় ইনিংস খেলতে না পারা ডুবিয়েছে দলকে। দুই শ’ পেরোতেই আটকে যায় শ্রীলঙ্কা। ওয়াসিম ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে পান হারিস ও ফয়সাল।

এদিন লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই অভিষিক্ত হাসিবুল্লাহ খানকে (০) হারায় পাকিস্তান। তবে দলকে পথ হারাতে দেননি ফখর জামান। বাঁ-হাতি এই ওপেনার আজও অর্ধশতকের (৫৫) দেখা পান।

আরওপড়ুন

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

ফাইনালের আগে মাঠে কেন মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া?

তবে তিনে নামা বাবর আজম আজ ইনিংস বড় করতে পারেননি। থিতু হয়েছিলেন ঠিকই, ৩৪ রান নিয়ে থামতে হয় তাকে। এরপর সালমান আলী আগাও ফেরেন দ্রুত (৬)। তবে ততক্ষণে হাল ধরেছেন মোহাম্মপদ রিজওয়ান।

ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন পাকিস্তানের উইকেটকিপার এই ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি নিয়ে ৬১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন হোসেন তালাত।

সম্পর্কিত খবর

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে
খেলা

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
ফাইনালের আগে মাঠে কেন মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া?
খেলা

ফাইনালের আগে মাঠে কেন মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া?

জুলাই ২১, ২০২৬
দাপুটে স্পেনের সামনে মার্টিনেজ লড়েছিলেন একা!
খেলা

দাপুটে স্পেনের সামনে মার্টিনেজ লড়েছিলেন একা!

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

জুলাই ২২, ২০২৬
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

জুলাই ২২, ২০২৬
দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব

দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০