জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জবি ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে সংগঠনটি তাদের প্যানেল প্রকাশ করে।
প্যানেল অনুযায়ী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা। পাশাপাশি সম্পাদকীয় ও নির্বাহী পদে মনোনয়ন পেয়েছেন আরও ১৮ জন প্রার্থী।
প্যানেলের অন্যান্য পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জারজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. সোহাগ আহমেদ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুক।
জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রার্থীদের প্রস্তুতি ও আলোচনাও ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।







