Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

‘মাইনাস ফোর’ ফ্যাসিবাদের দোসরদের ফালতু কথা: প্রেস সচিব

December 5, 2025
A A

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির নেত্রী নন। ‘মাইনাস ফোর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। যে সব ব্যক্তি মাইনাস ফোরের ধারণা ছড়াচ্ছেন, তারা স্বৈরাচারের দোসরের মতো আচরণ করছেন। সরকার কাউকে মাইনাস করেনি; যারা হত্যাযজ্ঞ করেছে তারাই মাইনাস হয়েছে।

শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা ব্যান্ড হয়েছে তাদের ছাড়া অন্যান্য সব দল নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি ব্যান্ড হয়নি— তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে। তবে দলটির প্রতি তার মন্তব্য, তারা স্বৈরাচারের বড় দোসর ছিল এবং তাদের সহযোগিতায় আওয়ামী লীগ বহু অন্যায় করে পার পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে শফিকুল আলম বলেন, যারা হত্যাযজ্ঞে জড়িত— তাদের বিচার চাই। দুজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে— একজন শেখ হাসিনা এবং অন্যজন আসাদুজ্জামান খান কামাল। সরকারের কাছে দাবি, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক, আমরা সেটিই চাই।

আরওপড়ুন

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

তিনি আরও বলেন, যাদের হাতে রক্ত লেগে আছে, যারা হত্যাযজ্ঞে জড়িত— তাদের সবাইকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এটি শহিদদের কাছে দায়, একটি শপথ। আমাদের হাতে প্রায় ৭০ দিন সময় আছে, নির্বাচন হবে— এই সময়ের মধ্যেই বিষয়টি কার্যকরের চেষ্টা করব। আমরা না পারলে পরবর্তী প্রজন্ম তা সম্পন্ন করবে।

অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।

Related Posts

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়
প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ
আন্তর্জাতিক

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন
প্রধান সংবাদ

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০