Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

মেয়াদ শেষ হলেও আওয়ামীপন্থি ডিনদের বহাল, রাকসু জিএসের হুঁশিয়ারি

December 18, 2025
A A
রাকসু নির্বাচন আজ: সুস্থ ধারার ছাত্ররাজনীতিতে ফেরার প্রত্যাশা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দায়িত্বে থাকা ১২ জন ডিনের মেয়াদ গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) শেষ হলেও নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদের মধ্যে ছয়জন আওয়ামীপন্থি ডিন থাকায় বিষয়টি নিয়ে ক্যাম্পাসে নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের অনুমোদনে মেয়াদ বর্ধিত করা হয়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে জয়ী হয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ—হলুদ প্যানেল। নির্বাচিত অনুষদগুলো হলো আইন, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল এবং ভূ-বিজ্ঞান।

হলুদ প্যানেলের প্রার্থীদের মধ্যে আইন অনুষদে আইন বিভাগের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. সেলিম রেজা ডিন হিসেবে নির্বাচিত হন।

আওয়ামীপন্থি ডিনদের মেয়াদ বাড়ানোর বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ৫ আগস্টের ঘটনার পর যদি সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করার সদিচ্ছা থাকত, তাহলে প্রথম পদক্ষেপ হিসেবে আওয়ামীপন্থি ডিনদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ডিন পদ শুধু প্রশাসনিক নয়; এটি একদিকে অ্যাকাডেমিক নীতিনির্ধারণে প্রভাবশালী, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর নৈতিক ও আদর্শিক প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ওই শিক্ষক আরও বলেন, আইনগত মেয়াদ শেষ হওয়ার পরও কোনো স্বচ্ছ ব্যাখ্যা ছাড়াই তাদের আবার সময় বাড়ানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তিকে কেন বারবার গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে—এ প্রশ্নও তোলেন তিনি।

এদিকে, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের অপসারণ করা হয়নি। নির্বাচিত ডিন হিসেবে দেড় বছর রাখা হয়েছে। ১৭ ডিসেম্বর তাদের মেয়াদ শেষ হলেও আবারও সময় বাড়ানো হয়েছে।

আরওপড়ুন

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

তিনি আরও লেখেন, “আমি আল্টিমেটাম দিয়ে কথা বলি। আজ সম্মানের সঙ্গে পদত্যাগের সময় দেওয়া হলো। আগামীকাল যদি আওয়ামীপন্থি ডিনদের ডিন অফিসে দেখা যায়, তাহলে অফিসে গিয়ে বাকি কথা বুঝিয়ে দেওয়া হবে।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১০টায় রাকসু ভবনের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, তারা নির্বাচিত ডিন হওয়ায় এবং সাম্প্রতিক সমাবর্তন ও আসন্ন ভর্তি পরীক্ষার কারণে প্রশাসন কিছুটা নিরুপায় হয়ে তাদের সময় বাড়িয়েছে। এক মাস বাড়ালে বড় কোনো সমস্যা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় এবং নিয়ম অনুযায়ী ডিন অপসারণের ক্ষমতা উপাচার্যের। অতীতে করোনাকালেও ডিনদের মেয়াদ বাড়ানো হয়েছিল। তিনি জানান, বাড়তি দায়িত্বের চাপ এড়াতে ডিনদের কেবল রুটিন কাজ করতে দেওয়া হচ্ছে, তবে তারা সিন্ডিকেটসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

Related Posts

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

October 17, 2026
রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

October 17, 2026
৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০