মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হজের প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

জুন ১০, ২০২৫
A A
হজের প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

Oplus_131072

Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ দেশের হিন্দুসমাজ

নতুন নজরদারি প্রযুক্তি কিনছে সরকার

দশ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজীদের দেশে ফেরার পালা। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে এসেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৩৮০৩ (SV-3803) মাধ্যমে ৩৬৯ জন হাজী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এদিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

পবিত্র হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বোর্ডিং ব্রিজে উপস্থিত থেকে ফুল দিয়ে প্রথম হজ ফ্লাইটের হাজীদেরকে বরণ করে নেন। এদিন মোট ৭টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী।

হাজীদের দেশে ফেরার এই বৃহৎ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটগুলো জুন ও জুলাই মাস জুড়ে চলমান থাকবে।

হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে:

বাংলাদেশ সিভিল এভিয়েশন (এভসেক) পুরো হজযাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করবে। ফ্লাইট আগমনের পর আনসার সদস্য কর্তৃক “Follow Me Placard” সহ অভ্যর্থনা ও গাইড করা হবে। ইমিগ্রেশন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের তত্ত্বাবধানে সম্মানিত হাজীদের ইমিগ্রেশনের জন্য আলাদা ডেডিকেটেড কাউন্টারে যথাযথ গাইডের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। লাগেজ বেল্ট নম্বর ৫, ৬, ৭ ও ৮ শুধুমাত্র হজযাত্রীদের জন্য নির্ধারিত থাকবে এবং আনসার সদস্যগণ হাজীদের লাগেজ বেল্ট পর্যন্ত সহায়তা করবেন। লাগেজ সংগ্রহের পর সম্মানিত হাজীরা গ্রীন চ্যানেল-২ দিয়ে কাস্টমস পার হবে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে জমজমের পানি সংগ্রহ করবেন এবং ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন। এপিবিএন-এর ব্যবস্থাপনায় সম্মানিত হাজীদের জন্য নির্ধারিত ড্রাইভওয়ে যান চলাচল নিশ্চিত করা হবে।

এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ দেশের হিন্দুসমাজ
বাংলাদেশ

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ দেশের হিন্দুসমাজ

জুন ২, ২০২৬
নতুন নজরদারি প্রযুক্তি কিনছে সরকার
বাংলাদেশ

নতুন নজরদারি প্রযুক্তি কিনছে সরকার

জুন ২, ২০২৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ৫ জনের মধ্যে চারজনই এক পরিবারের
বাংলাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ৫ জনের মধ্যে চারজনই এক পরিবারের

জুন ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

জুন ২, ২০২৬
জুয়ার আসরে বিএনপি নেতা, ছবি ভাইরাল

জুয়ার আসরে বিএনপি নেতা, ছবি ভাইরাল

জুন ২, ২০২৬
লেবাননে শান্তিরক্ষী সদস্য রাখা অপরিহার্য: গুতেরেস

লেবাননে শান্তিরক্ষী সদস্য রাখা অপরিহার্য: গুতেরেস

জুন ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০