মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন খালেদা জিয়া: ডা. তাহের

ডিসেম্বর ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে ও প্রশ্নহীনভাবে শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ও সংগ্রামের প্রতিটি ধাপে তিনি তা প্রমাণ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ, যিনি দেশের স্বার্থের প্রশ্নে কখনো কোনো বড় প্রতিবেশীর সঙ্গে আপস করেননি। এ কারণেই তাঁকে বারবার রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।

আরওপড়ুন

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকাকালে দল-মত নির্বিশেষে দেশের মানুষ গভীর উদ্বেগের সঙ্গে তাঁর সুস্থতা কামনা করেছে। এই ঐক্যই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী ছিলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি সম্মান ও ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি সফল ছিলেন এবং জাতির প্রতি তাঁর গভীর দেশপ্রেম ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’
প্রধান সংবাদ

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

আগস্ট ৪, ২০২৬
কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান
আন্তর্জাতিক

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬
শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম
এনসিপি

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

আগস্ট ৪, ২০২৬
কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

কাশ্মীর নির্বাচন নিয়ে সংবাদ প্রচারের পর আল জাজিরা ব্লক করল পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬
শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার আগমন হবে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০