Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

সাগরের জন্য এখনো ডুকরে কাঁদেন বাবা-মা

June 16, 2025
A A
সাগরের জন্য এখনো ডুকরে কাঁদেন বাবা-মা

একমাত্র সন্তান সাগর আহমেদকে নিয়ে বাবা-মায়ের স্বপ্ন ছিল আকাশচুম্বী। ছেলেও বাবা-মায়ের স্বপ্ন পূরণের পথেই এগোচ্ছিলেন। কিন্তু জুলাই আন্দোলনে পুলিশের গুলি তার জীবনপ্রদীপ নিভিয়ে দিল। এরপর থেকে শোকে মুহ্যমান বাবা-মা। যখনই ছেলের কথা মনে পড়ে তখনই কান্নায় ভেঙে পড়েন তারা।

জানা যায়, সাগর ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়তেন। জুলাই বিপ্লবে ১৮ জুলাই শাহবাগে প্রথম গুলিবিদ্ধ হন। এরপর ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে আবার তিনি আন্দোলনে যোগ দেন। সেদিন তাকে কাছ থেকে গুলি করে পুলিশ। গুলি তার চোখ ভেদ করে মাথার পেছন দিয়ে মাংসপিণ্ডসহ বেরিয়ে যায়। পুলিশ সরে গেলে সাগরের এক সহযোদ্ধা জিয়া, সাগরের পকেটে থাকা মোবাইল ফোন থেকে তার গুলি লাগার সংবাদ বাড়িতে জানায়। তাৎক্ষণিকভাবে সাগরকে আজমল প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত ডাক্তার সাগরকে মৃত ঘোষণা করেন।

আরওপড়ুন

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

সাগরের বাবা তোফাজ্জেল মণ্ডল জানান, ২০ জুলাই সাগরের মরদেহ গ্রামের বাড়ি নারুয়ায় আনার পর পুলিশের চাপ ছিল তাড়াতাড়ি লাশ দাফনের। বাদ আসর জানাজা পড়ানোর সময় নির্ধারণ করে মাইকিং হয়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলটির নারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামের চাপে নির্দিষ্ট সময়ের আগেই তাকে দাফন করতে হয়। এখন তার কথা মনে পড়লেই কান্না আসে। তার মাও কাঁদে, থামানো যায় না। তাকে নিয়ে আমাদের সব স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। এখন আমাদের চাওয়া দোষীদের শাস্তি।

সাগরের মা গোলাপী বেগম বলেন, ১৯ জুলাই ছিল শুক্রবার। সকাল ১০টার দিকে এক হাজার টাকা পাঠাতে বলে সে। তাকে টাকা পাঠিয়ে বলি, কোনো ঝামেলায় জড়াস না। ছেলে বলেছে, তার জন্য দোয়া করতে। এ কথাই ছেলের সঙ্গে শেষ কথা। এই কথা বলতে বলতেই মূর্ছা যান তিনি।

Related Posts

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026
জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০