বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কার করতে তারেক রহমানকে অনুরোধ পাটওয়ারীর

জানুয়ারি ২৮, ২০২৬
A A
বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কার করতে তারেক রহমানকে অনুরোধ পাটওয়ারীর
Share on FacebookShare on Twitter

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গেলে মির্জা আব্বাসের অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা ও ডিম নিক্ষেপ করে। তিনি এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। তারেক রহমানকে এখন সিদ্ধান্ত নিতে হবে—তিনি কি দলে সন্ত্রাসীদের বসাবেন নাকি বহিষ্কার করবেন। আমি তাকে অনুরোধ করব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে যেন বিএনপি থেকে বহিষ্কার করা হয়।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে এই ন্যাক্কারজনক হামলার বিচার দিলাম। যারা ১২ তারিখে ভোট দেবেন, তারা ব্যালটের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও গ্যাংস্টারবাজির বিচার করবেন।” তিনি দাবি করেন, এই হামলার পেছনে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন।

আরওপড়ুন

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইলেকশন কমিশন সবকিছু দেখেও একটি দলের পক্ষে অবস্থান নিচ্ছে এবং উল্লাস করছে। তারা আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত না করেই খালি মাঠে ছেড়ে দিয়েছে।” এ সময় তিনি কমিশনকে সতর্ক করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে কমিশন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা ঘটলে রাজপথে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

সম্পর্কিত খবর

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল
আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী
প্রধান সংবাদ

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০