Thursday, October 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় নিহত’ বলে প্রচার ফেসবুকে

January 30, 2026
A A

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ ভাইয়ের হাতে টেঁটাবিদ্ধ হয়ে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তবে এই পারিবারিক হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ দিয়ে ‘জামায়াতের হামলা’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিএনপিঘনিষ্ঠ একাধিক আইডি ও পেজ থেকে এমন অসত্য তথ্য ছড়ানো হলেও পুলিশ ও স্থানীয়রা একে নিছক জমি সংক্রান্ত বিরোধ হিসেবে নিশ্চিত করেছেন।

নিহত মাহমুদুর রহমান কামাল কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় তার ছেলে কাকনও (১৮) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে কামালের সঙ্গে তার বড় ভাই ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে কামালের সঙ্গে জালাল উদ্দিনের জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে জালাল উদ্দিনের পক্ষের টেঁটার আঘাতে কামাল ও তার ছেলে কাকন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়।

আরওপড়ুন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, এটি সম্পূর্ণ দুই ভাইয়ের জমি বণ্টন সংক্রান্ত পারিবারিক মারামারি। বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অভিযুক্ত জালাল উদ্দিনও জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পারিবারিক একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর ওপর দোষ চাপিয়ে গুজব ছড়াচ্ছে, যা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।

Related Posts

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

October 15, 2026
রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
অন্যান্য

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কান তরুণকে রেহাই দিল সৌদি আরব

ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কান তরুণকে রেহাই দিল সৌদি আরব

October 15, 2026
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

October 15, 2026
রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০