Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা

February 3, 2026
A A

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই দিন উপজেলার পৃথক স্থানে এনসিপির এক প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরপাড় ও বরকামতা এলাকায় এসব ঘটনা ঘটে।

আহত এনসিপি প্রতিনিধির নাম মোহাম্মদ কাওসার আলম। তিনি বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

একই দিন বিকেলে উপজেলার বুড়িরপাড় এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করেন হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনী ব্যানার পুড়িয়ে এবং প্রতিনিধির ওপর হামলা চালিয়ে এলাকায় সন্ত্রাস ও ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যক্তিদের কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরওপড়ুন

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আরও লিখেন, “এই হামলার পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবে প্রতিহত করা হবে। ইনশাআল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ
আন্তর্জাতিক

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক
আওয়ামী লীগ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন
আওয়ামী লীগ

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০