সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

বদরগঞ্জে নির্বাচনি জনসভায় এটিএম আজহার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
A A
দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং ১১ দলীয় নির্বাচনি জোটের রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের কারণে দেশ অনেক পিছিয়ে গেছে। যারা ফ্যাসিবাদকে লালন করে, তাদেরকেও আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে রুখে দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বদরগঞ্জ পৌরশহরের সাহাপুর মাঠে জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

অন্যান্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম ধর্মে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। জামায়াতে ইসলামী সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না। সবাই সমান নাগরিক। জামায়াত কখনো অন্য ধর্মের মানুষের ওপর হামলা চালায় না, কারো বাড়িঘর দখল বা নির্যাতনে জড়ায় না। নারীরা আমাদের কাছে পবিত্র আমানত—আমরা নারী বিদ্বেষী নই।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের পথ অনুসরণ করে বর্তমানে নারীদের হেনস্তা করছে—বোরকা খুলে নেওয়া, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। অথচ তারাই দাবি করছে নারীরা নাকি তাদের কাছে নিরাপদ। বাস্তবে নারীরা তাদের কাছে কখনোই নিরাপদ নয়।

এটিএম আজহার বলেন, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দিচ্ছে। তবে হুমকি-ধমকি ও হামলা চালিয়ে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না।

তিনি বলেন, জনগণ এখন আর ভয় পায় না। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাদের সংসদ গঠনে সহায়তা করবে—ইনশাআল্লাহ। নির্বাচিত হলে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করবো।

আরওপড়ুন

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক

হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়। এ লক্ষ্যে এবার দুইজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে তারা সংসদে গিয়ে নিজ নিজ সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলতে পারেন।

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিপক্ষের কোনো উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভোটগ্রহণের দিন সকালে ভোট দিয়ে গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক

জুলাই ২৭, ২০২৬
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আওয়ামী লীগ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ২৭, ২০২৬
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি

জুলাই ২৭, ২০২৬
বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০