বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ‘ক্লিন সুইপ’: ১১৬ কেন্দ্রের সবকটিতেই জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
A A
দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর ‘ক্লিন সুইপ’: ১১৬ কেন্দ্রের সবকটিতেই জয়
Share on FacebookShare on Twitter

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচনী সমীকরণ। এ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই তিনি এই সিদ্ধান্ত জানান।

এবারের নির্বাচনে এই আসনে হাসনাত আব্দুল্লাহর বিজয়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ১১৬টি কেন্দ্রের একটিতেও হারেননি। এমন বিশাল ব্যবধানের মুখে জসিম উদ্দিন ফেসবুক লাইভে এসে ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, উপজেলার সুবিল, বড়শালঘর ও ইউসুফপুরসহ বিভিন্ন ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাই এবং তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন কালো টাকা বিতরণ করা হয়েছে এবং তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। প্রশাসনের কাছে বারবার সাহায্য চেয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মূলত দেবিদ্বারের জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে জসিম উদ্দিনের এই অভিযোগের সঙ্গে স্থানীয় ভোটারদের অভিজ্ঞতার মিল পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দিনভর অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে এবং কোথাও কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকেও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরওপড়ুন

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

সামাজিক যোগাযোগমাধ্যমেও জসিম উদ্দিনের এই ভোট বর্জনের ঘোষণা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পরাজয়ের গ্লানি এড়াতেই তিনি এমন হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের নাটক করছেন।

দেবিদ্বারের এই নির্বাচনী ফলাফল এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে। হাসনাত আব্দুল্লাহর এমন অভাবনীয় বিজয় এই অঞ্চলের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল
আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী
প্রধান সংবাদ

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০