বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সাংবাদিকদের মির্জা ফখরুল: দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
A A
সাংবাদিকদের মির্জা ফখরুল: দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন
Share on FacebookShare on Twitter

দ্রুততম সময়ের মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শীর্ষ পদে আওয়ামী লীগ–সমর্থিত ব্যক্তিরা দায়িত্বে ছিলেন। সরকার পতনের পর অনেকেই আত্মগোপনে চলে যান। পরবর্তীতে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে এবং এখনো প্রশাসকরাই দায়িত্ব পালন করছেন।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব এসব প্রতিষ্ঠানে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন প্রসঙ্গে
অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আগে খতিয়ে দেখে তারপর মন্তব্য করবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট এক সংকটকালীন সময়ে তারা দায়িত্ব নিয়েছিলেন এবং উল্লেখযোগ্য কাজও করেছেন। সে জন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত।

আরওপড়ুন

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিস্থিতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে ততটা নয়; বরং আগের তুলনায় উন্নতি হয়েছে। অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং ব্যাংক খাত ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও গণঅভ্যুত্থান ঘটেছে। এক দিনে সব সমস্যা সমাধান সম্ভব নয়। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে অবস্থান
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বর্তমান সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত পরে জানানো হবে। সরকারের ভেতরে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস পুনরায় খোলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা; সামগ্রিকভাবে বিষয়টিকে দেখার সুযোগ নেই।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০