সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Share on FacebookShare on Twitter

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দিতে অস্বীকার করা এবং যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে খায়রুল (৩৫) নামে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খায়রুল শরীয়তপুর জেলার সখিপুর থানার বাসিন্দা এবং বর্তমানে মাতুয়াইল এলাকায় বসবাস করতেন।

ঘটনার নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় চালকরা। তাদের দাবি, যাত্রাবাড়ী-চিটাগাং রোড রুটে চলাচলকারী প্রতিটি লেগুনা থেকে মাসিক ও দৈনিক ভিত্তিতে মোটা অংকের চাঁদা তোলা হয়। এই চাঁদাবাজির আধিপত্য ও টাকা দিতে রাজি না হওয়ায় বিএনপি কর্মী হিসেবে পরিচিত হৃদয়ের নেতৃত্বে খায়রুলের ওপর হামলা চালানো হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে দাবি করছে, সিটে যাত্রী ওঠানো নিয়ে দুই চালকের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার দুপুরে চিটাগাং রোড স্ট্যান্ডে সিরিয়ালের বাইরে জোর করে যাত্রী ওঠাতে থাকেন লেগুনা চালক হৃদয়। খায়রুল এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে খায়রুল যাত্রাবাড়ী স্ট্যান্ডে পৌঁছালে হৃদয় ও তাঁর সহযোগীরা মিলে তাকে বেদম মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরওপড়ুন

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেগুনা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন সাধারণ চালকরা। নিহতের বোন আছিয়া আক্তার জানান, খায়রুল মাত্র দেড় মাস ধরে ভাড়ায় লেগুনা চালানো শুরু করেছিলেন। তাঁর আয়ের ওপরই পরিবারের ৮ জন সদস্যের ভরণপোষণ চলত। ৩ বছরের এক কন্যাসন্তান রেখে যাওয়া খায়রুলের পরিবার এখন বিচারের আশায় দিন গুনছে।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন, এ ঘটনায় নিহতের বাবা মোয়াল্লেম সর্দার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পেছনে চাঁদাবাজি নাকি কেবল ব্যক্তিগত বিরোধ ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার
প্রধান সংবাদ

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

জুলাই ২৭, ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যায়: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই ২৭, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

বিএনপি নেতাদের হত্যায় ভাড়া করা হচ্ছে বহিরাগত পেশাদার কিলার

জুলাই ২৭, ২০২৬
মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

জুলাই ২৭, ২০২৬
পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না সরকার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০