শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম সিলেট সফরে এসে সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার না করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির এবং সিলেট তার নিজ শহর।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান তিনি। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেখা যায়, তাকে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সরকারি প্রটোকল গাড়ি ও একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) অপেক্ষা করছেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িটি দেখে তিনি জানতে চান, এটি সরকারি গাড়ি কি না। নিশ্চিত হওয়ার পর তিনি সেটি ফিরিয়ে দিয়ে বলেন, “আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না। ইনশাআল্লাহ ১২ তারিখের পর চড়ব।” ইঙ্গিত ছিল, সংসদ অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে প্রটোকল সুবিধা গ্রহণ করবেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে সেদিন সিলেটে তার ব্যস্ত সূচি ছিল। জুমার আগে একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে নগরের কুদরতউল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দলের কিছু মন্ত্রীর ‘কাঁচা কথাবার্তা’ সমাজে অস্থিরতা তৈরি করছে এবং তা অপরাধ প্রবণতাকে উসকে দিতে পারে। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অব্যাহত থাকলে দেশ ইতিবাচক পথে এগোবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করতে অনীহা প্রকাশ করে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনো বড় পরিসরে আলোচনা হয়নি। সব দিক বিবেচনা করে দেশের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত নেওয়া হবে।

আরওপড়ুন

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

বিকেলে তিনি সুবিদবাজারে সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরে বিকেল ৫টা ২৫ মিনিটে প্রেসক্লাব থেকে রওনা হয়ে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সম্পর্কিত খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ
অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
এনসিপি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০