Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা

March 2, 2026
A A
গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা

আরওপড়ুন

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আগামী ৪ মার্চ আয়োজিত ইফতার অনুষ্ঠানের মেনুতে গরুর মাংস বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ইফতারে বহু বছর ধরেই গরুর মাংস একটি প্রচলিত ও প্রত্যাশিত আইটেম হিসেবে অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার্থীদের ভাষ্যমতে, এটি কেবল খাবারের তালিকার একটি অংশ নয় বরং রমজান মাসে হলভিত্তিক সম্মিলিত ইফতারের একধরনের ঐতিহ্য। প্রতি বছর শিক্ষার্থীরা এ আয়োজনকে ঘিরে আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে।

কিন্তু এবার নতুন প্রশাসন গরুর মাংসের পরিবর্তে মুরগির আইটেম চূড়ান্ত করেছে বলে অভিযোগ করা হয়েছে। আসিফ আব্দুল্লাহ তাঁর পোস্টে দাবি করেন, এটি শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত এবং এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও জানান, ডাকসু ও বিভিন্ন হল সংসদের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং লিখিতভাবে দাবি জানানো হয়েছে যেন পূর্বের মতো গরুর মাংস অন্তর্ভুক্ত রাখা হয়। প্রতিটি হল সংসদ নিজ নিজ হল প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিভিন্ন হলের প্রভোস্টরা নাকি জানিয়েছেন, সিদ্ধান্তটি তাঁদের একক এখতিয়ারে নয়; বরং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তা নির্ধারিত হয়েছে। পরবর্তীতে প্রায় সব হলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করা হয়। শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির পরিপ্রেক্ষিতে অনলাইনে কমিটির একটি সভাও অনুষ্ঠিত হয়।

তবে ওই সভায় পূর্বের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে বলে দাবি করেছেন আসিফ আব্দুল্লাহ। তাঁর ভাষায়, শিক্ষার্থীদের ‘যৌক্তিক দাবি’ উপেক্ষা করে গরুর পরিবর্তে মুরগির আইটেমই চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

Related Posts

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা
বাংলাদেশ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

October 17, 2026
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

October 17, 2026
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০