শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএস সালাহউদ্দিনের পোস্ট

মার্চ ৭, ২০২৬
A A
নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার মন্তব্য করেছেন যে নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ জেন-জি নেতারাই সরকার গঠন করেছে। তার মতে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বা ‘ভাই-ব্রাদার’ কোরাম না থাকায় এমনটা সম্ভব হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার বলেন, ঢাবিয়ানদের মন খারাপ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই তার সঙ্গে একমত হবেন। জুলাইয়ের পর কে ইমাম, কে মাস্টারমাইন্ড, কে মুয়াজ্জিন, নয় দফার ঘোষক—এবং কে কাকে আশ্রয় দিয়েছে বা কার জন্য মোবাইল কিনে দিয়েছে—এসব বিষয় নিয়ে অযথা বিতর্ক হয়েছে।

তিনি আরও বলেন, সে সময় তিনি ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তখন চলছিল পোষ্য কোটা আন্দোলন। তার অভিযোগ, জাতীয় পর্যায়ের নেতারা এসব বিষয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে শক্ত কোনো আওয়াজ তোলার সময়ই পাননি।

আরওপড়ুন

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

সালাহউদ্দিন আম্মার আরও উল্লেখ করেন, ঢাবির বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কোটি কোটি টাকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনের প্রস্তাব নিয়ে তিনি দিনের পর দিন অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেও সুযোগ পাননি। এতে নিজেকে উপেক্ষিত মনে হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, তার হয়তো একটাই ভুল—তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি।
নেপালের জেন-জি নেতৃত্বাধীন সরকারকে শুভকামনা জানিয়ে রাকসুর এই নেতা বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই গঠন করবেন, সেটিকেই তিনি নিজের প্রাণের সংগঠন হিসেবে মনে করবেন। তবে সেই সময়কে দায়ী করেন তিনি, যখন মানুষের মূল্যায়ন যোগ্যতার ভিত্তিতে না হয়ে ফ্যান-ফলোয়ার বা ভাই-ব্রাদার গোষ্ঠীর ভিত্তিতে করা হয়েছিল। এর ফলে অনেক সমর্থক হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত
রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা
বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত

জুলাই ১৭, ২০২৬
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০