রবিবার, জুন ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানে স্কুল বন্ধ, হোম অফিস ও সাপ্তাহিক ছুটি বৃদ্ধি

মার্চ ১০, ২০২৬
A A
জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানে স্কুল বন্ধ, হোম অফিস ও সাপ্তাহিক ছুটি বৃদ্ধি
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় পাকিস্তানে একাধিক কঠোর সাশ্রয়ী পদক্ষেপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৯ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

জ্বালানি খরচ কমাতে আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে যাতায়াত খাতে জ্বালানি খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে পাকিস্তান সরকার।

সরকারি ও বেসরকারি উভয় খাতের অফিস পরিচালনার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। নির্দেশ অনুযায়ী, এখন থেকে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী বাসা থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করবেন। এছাড়া জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সাপ্তাহিক ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে।

আরওপড়ুন

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে রক্ষা করতে বিলাসিতা বর্জনের বিকল্প নেই।

সাশ্রয়ী নীতির অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসের জন্য নতুন ফার্নিচার, এসি বা অন্য কোনো ইলেকট্রনিক পণ্য কেনা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরের ওপরও জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ।

সম্পর্কিত খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগ

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা
আওয়ামী লীগ

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
আওয়ামী লীগ

লন্ডনে হাসনাতের বিরুদ্ধে মামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২১, ২০২৬
আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

জুন ২০, ২০২৬
কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

কলকাতায় আওয়ামী লীগের বৈঠক: ঢাকায় মিছিলের পরিকল্পনা

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০