Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

March 12, 2026
A A
ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যে দল সারাজীবন ভারতের বিরোধিতা করেছে, সেই দলই এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করছে।

বুধবার রংপুর নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে এবং ভারতের সঙ্গে আপস করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, সেই নতুন সমঝোতাকারীদের বয়কট করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ একদিন তাদের জবাব দেবে।

তিনি আরও বলেন, গত ৫০ বছর ধরে দেশে ‘ভারত কার্ড’ চালু ছিল, আর এখন আবার সমঝোতার রাজনীতি শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন ভারতীয় আধিপত্য মেনে নেবে না।

আরওপড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি কোনো দলকে লক্ষ্য করে কথা বলতে চান না, তবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে চান। যদি কোনো দলে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা থাকে, তবে সেই দলের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

পাটওয়ারী বলেন, সমাজ থেকে চাঁদাবাজি নির্মূল করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। হাট-বাজারে চাঁদাবাজদের বয়কট করতে হবে, মসজিদ থেকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং খুতবায় এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ যেন চাঁদাবাজদের টাকার ওপর নির্ভর না করে। প্রয়োজনে ফুটপাতে ব্যবসা করে আয় করা ভালো, কিন্তু চাঁদাবাজির টাকায় চলা উচিত নয়। সামাজিকভাবেই এসব অপরাধীদের বয়কট করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম।

বিভাগীয় ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Posts

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
বাংলাদেশ

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

September 18, 2026
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026
হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন,  কারণ কী

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০