সোমবার, আগস্ট ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

জুলাই ১৬, ২০২৫
A A
নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। তার দলের নাম ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, করাচি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দল গঠনের ঘোষণা দেওয়ার পাশাপাশি এর লোগো উন্মোচন করেন তিনি। এসময় জনসাধারণের আকাঙ্খা বাস্তবায়নে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করার তার অভিপ্রায় ঘোষণা করেন রেহাম খান।

রেহাম বলেন, নতুন এই রাজনৈতিক দলের লক্ষ্য দেশের আইনসভায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তিনি নাগরিকদের, বিশেষ করে নারী ও কৃষকদের সরাসরি উপকারে আসে এমন আইন সংস্কারের জন্য লড়াই করার অঙ্গীকার করেন। তিনি বলেন যা সাধারণ মানুষ যেসব বাস্তবতা মুখোমুখি হন সে ধরনের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

তিনি বর্তমান সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, পুরো পাকিস্তান তার নির্বাচনী এলাকা।

রেহাম জোর দিয়ে বলেন যে তার আন্দোলন কেবল রাজনৈতিক নয় বরং পাকিস্তানের জনগণের জন্য আশা, মর্যাদা এবং প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের একটি জাতীয় লক্ষ্য।

রেহাম জানান, তার দল হবে জনগণের কণ্ঠস্বর এবং শাসকগোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘২০১২ সাল থেকে ২০২৫ পর্যন্ত যে পাকিস্তান আমি দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানির অভাব, মৌলিক স্বাস্থ্যসেবার সংকট। এটা আর সহ্য করা যায় না।’

রেহাম খান বক্তব্যে জানান, তার দল ক্ষমতা নয়, পরিবর্তন চায়। তিনি বলেন, ‘আমাদের সংসদে এমন মানুষ থাকা উচিত, যারা সত্যিকার অর্থেই সাধারণ জনগণের প্রতিনিধি নিজ নিজ শ্রেণি থেকে উঠে আসা।’

আরএ

সম্পর্কিত খবর

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা
আন্তর্জাতিক

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

আগস্ট ৩১, ২০২৬
প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক
জামায়াত

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

আগস্ট ৩১, ২০২৬
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
এনসিপি

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

আগস্ট ৩১, ২০২৬
জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

আগস্ট ৩১, ২০২৬
প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০