Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

March 19, 2026
A A
শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে তা বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, তা সংবিধান থেকেই শুরু করতে হবে। তার দাবি, বিদ্যমান সংবিধান ভারতীয় প্রভাবিত এবং শেখ মুজিবের প্রণীত, যা তিনি ‘ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোয় সংস্কার না আনলে তা বাতিলের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

তিনি আরও বলেন, এই সংবিধান মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গত ১৭ বছরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার মতে, সংবিধান সংস্কার করা গেলে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না।

আরওপড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

বর্তমান নিয়োগব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকে ঋণখেলাপিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, “যিনি ভক্ষক, তাকেই রক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, অতীতে রক্ষী বাহিনী গঠনের মতো এখন ‘ভক্ষক বাহিনী’ তৈরি হচ্ছে, যারা প্রাকৃতিক সম্পদও ধ্বংস করছে।

চাঁদপুর প্রসঙ্গে তিনি বলেন, এখান থেকে বহু মন্ত্রী হলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এটি বন্ধ না হলে নদীগর্ভে মানুষের বসতভিটা বিলীন হতে থাকবে।

এছাড়া তিনি আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধের আহ্বান জানান। চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে স্থানীয় জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান, ছাত্রশক্তির আহ্বায়ক সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Related Posts

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ
বাংলাদেশ

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

September 18, 2026
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন,  কারণ কী

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০