Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

March 19, 2026
A A
আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, একটি চক্র আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি সরাসরি বলেন, “কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে গিয়ে শেখ হাসিনার কাছেই চলে যান।” আওয়ামী লীগের আমলের অনিয়ম ও প্রভাব খাটানোর সংস্কৃতি এখনো কিছু অসাধু ব্যক্তি জারি রাখার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

বক্তব্যে তিনি অবৈধ ঠিকাদারি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। যাদের বৈধ লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই ঠিকাদারি কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়াতে বলেন। এমনকি নামে-বেনামে ঠিকাদারি করতে আসা ব্যক্তিদের চিহ্নিত করে গাছের সাথে বেঁধে রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের পরামর্শ দেন তিনি।

আরওপড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

চাঁদপুরের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গ টেনে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। এমন কিছু ঘটলে চাঁদপুরবাসী আবারও রাজপথে নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে তিনি সতর্ক করেন।

জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলা শাখা আয়োজিত এই ইফতার মাহফিলে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন,  কারণ কী

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০