রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্নায় ভেঙে পড়লেন ইউপি চেয়ারম্যান

মার্চ ১৯, ২০২৬
A A
২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্নায় ভেঙে পড়লেন ইউপি চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ক্ষমতার দাপট দেখিয়ে দুস্থদের ভিজিএফ চালের স্লিপ তছরুপের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনায় সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে না পেরে অসহায়ত্ব প্রকাশ করে জনসম্মুখে কান্নায় ভেঙে পড়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল।

বুধবার (১৮ মার্চ) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আবু তালেব মন্ডল উপস্থিত জনতার সামনে হাউমাউ করে কাঁদছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতার অনৈতিক হস্তক্ষেপ ও বাধার কারণে তিনি দুস্থদের মাঝে চাল পৌঁছাতে পারছেন না। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপমারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২ হাজার ৭৮৮টি ভিজিএফ স্লিপের মধ্যে দলীয় কোটা হিসেবে ২০ শতাংশ অর্থাৎ ৫৫৮টি স্লিপ বিএনপিকে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরী এতে সন্তুষ্ট না হয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ব্যক্তিগত বরাদ্দ থেকেও জোরপূর্বক স্লিপ কেড়ে নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, সারোয়ার হোসেন চেয়ারম্যানের কাছ থেকে ২০০টি এবং প্রত্যেক ইউপি সদস্যের কাছ থেকে ২০টি করে স্লিপ ছিনিয়ে নেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্যদের কাছ থেকে অতিরিক্ত স্লিপ দাবি করে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এতে মেম্বাররা বিপাকে পড়েন, কারণ তারা আগেই দুস্থদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংরক্ষিত নারী সদস্য সুমি আক্তার ও ফরিদা বেগম অভিযোগ করেন, দলীয় বরাদ্দ নেওয়ার পরও সারোয়ার হোসেন ৩০-৪০ জন সমর্থক নিয়ে ইউনিয়ন পরিষদে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। চাল বিতরণ বন্ধ করে দিয়ে চেয়ারম্যান ও সদস্যদের একটি কক্ষে আটকে রেখে হুমকি দেওয়া হয় বলেও তারা জানান। বর্তমানে পরিষদে ১৪২ বস্তা চাল বিতরণ এখনও বাকি রয়েছে।

আরওপড়ুন

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা সারোয়ার হোসেন চৌধুরী। তিনি দাবি করেছেন, এই অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। উল্টো চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, চেয়ারম্যান নিজের লোকজন দিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। তিনি কোনো স্লিপ জোর করে নেননি বা কাউকে হুমকি দেননি।

এই নজিরবিহীন ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রশাসনের সহযোগিতায় বাকি চাল বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক
ফিচার

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

জুলাই ২৬, ২০২৬
দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬
নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
বাংলাদেশ

নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

জুলাই ২৬, ২০২৬
ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনতে ‘সর্বকালের সেরা’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনতে ‘সর্বকালের সেরা’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০