রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মার্চ ২১, ২০২৬
A A
যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানায় অভিযোগ করার জেরে আরমান হোসেন সুজন (৩১) নামে এক যুবকের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির স্থানীয় দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য এবং তার বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ১৬ ফেব্রুয়ারি, যখন রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের বাকবিতণ্ডা হয়। ওই সময় হুমায়ুন আরমানকে মারধর করলে তিনি স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হুমায়ুন দুদিন পর আবারও আরমানকে মারধর করেন।

ভুক্তভোগী আরমান বিষয়টি শুক্রবার সকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অবগত করেন। মন্ত্রীকে জানানোর খবর পেয়ে হুমায়ুন আরও বেপরোয়া হয়ে ওঠেন। দুপুরে আরমান নামাজ পড়ে ফেরার সময় হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা ইট দিয়ে আরমানের পা থেঁতলে দেয় এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার ডান পায়ের রগ কেটে দেয়।

আরওপড়ুন

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

গুরুতর আহত অবস্থায় আরমানকে প্রথমে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ফজলুল করিমের ছেলে, যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৪ সালের ৭ আগস্ট যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

চন্দ্রগঞ্জ থানার এসআই মাহমুদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিপূর্বে গাছের ডাল নিয়ে বিরোধের জেরে আরমান থানায় অভিযোগ করেছিলেন, যার প্রেক্ষিতে এই প্রতিহিংসামূলক হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক
ফিচার

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

জুলাই ২৬, ২০২৬
দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬
নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
বাংলাদেশ

নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

জুলাই ২৬, ২০২৬
ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনতে ‘সর্বকালের সেরা’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনতে ‘সর্বকালের সেরা’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০