বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতার কারামুক্তির মিলাদে অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

মার্চ ২৬, ২০২৬
A A
আওয়ামী লীগ নেতার কারামুক্তির মিলাদে অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দুলাল মিয়ার কারামুক্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে আওয়ামী লীগ নেতার নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৪৬৭ দিন কারাভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পান।

উক্ত মিলাদ মাহফিলে বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম এবং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি সাধারণ মানুষের নজরে আসে। আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত অনুষ্ঠানে বিএনপির এমন উচ্চপর্যায়ের নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির ত্যাগী ও তৃণমূল কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তৃণমূলের অনেক নেতাকর্মী এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ এবং দলীয় আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী অভিযোগ করেন, দলের দুঃসময়ে এবং বিভিন্ন রাজপথের আন্দোলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে সক্রিয় দেখা না গেলেও আওয়ামী লীগ নেতার অনুষ্ঠানে তার উপস্থিতি রহস্যজনক। কেউ কেউ একে ‘সমঝোতার রাজনীতি’ হিসেবেও অভিহিত করেছেন।

আরওপড়ুন

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

বিএনপি কর্মীদের একাংশের দাবি, আন্দোলনের সময় অনেক নেতা অসুস্থতার অজুহাতে হাসপাতালে বা আত্মগোপনে থাকলেও প্রতিপক্ষের নেতার দাওয়াতে তাদের যোগদান সাধারণ কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে এলাকায় এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার
বাংলাদেশ

টেকনাফে র‍্যাবের অভিযানে এমপি বদির ভাগিনা ‘কিং সালমান’ গ্রেপ্তার

জুলাই ২২, ২০২৬
চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব

দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব

জুলাই ২২, ২০২৬
বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০