শনিবার, জুলাই ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

এপ্রিল ১৩, ২০২৬
A A
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায় ক্ষিপ্ত হন: ডা. কামরুল
Share on FacebookShare on Twitter

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

এর আগে মঈনের আরও চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন—মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

১১ এপ্রিল শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে অভিযুক্ত করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিত। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল সকালে তারা শ্যামলী ৩ নম্বর সড়কে বাদীর বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলে। বাদীর স্ত্রী দরজা খুললে মঈন তাকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা দিতে চাপ দেয় এবং টাকা না দিলে তার স্বামী-স্ত্রীকে ক্ষতির হুমকি দেয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে বাদী অন্য একটি কক্ষে আশ্রয় নেন এবং তার ছোট ভাইকে দ্রুত বাসায় আসতে বলেন। পরে তার ভাই এসে পৌঁছালে আসামিরা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে আশপাশে লোক জড়ো করতে থাকে।

একপর্যায়ে প্রায় ৫০-৬০ জনকে নিয়ে তারা সিকেডি হাসপাতালের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তারা উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে।

এজাহারে আরও বলা হয়, তারা হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেয় এবং অপমানজনক ভাষায় গালাগালি করে। এমনকি হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরওপড়ুন

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

এদিকে এ ঘটনায় অভিযোগ ওঠার পর ১১ এপ্রিল রাতে যুবদলের শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভীর রাতে সিকেডি হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন।

অধ্যাপক কামরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি কখনো সরাসরি তার সঙ্গে কথা বলেননি, তবে হাসপাতালের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে তার লোকজনকে চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। তিনি আরও বলেন, হঠাৎ করে দাবি করা হয় যে, হাসপাতালের এক কর্মী তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে, যা হাসপাতাল থেকেই পরিশোধ করতে হবে—এভাবে চাপ দেওয়া হচ্ছিল।

পরে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, তদন্ত করে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কেউ নন, বরং সংগঠনের নাম ব্যবহার করছেন। তিনি জানান, এ ধরনের ঘটনায় তাদের দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সম্পর্কিত খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
বাংলাদেশ

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত
আন্তর্জাতিক

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬
নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন
জামায়াত

নামাজ পড়াতে গিয়ে পরপর দুই জুমা বিএনপির বাধার মুখে জামায়াত এমপি নাজিব মোমেন

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০