সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: সংসদে বিরোধী দলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
A A
আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: সংসদে বিরোধী দলীয় নেতা
Share on FacebookShare on Twitter

মহান জাতীয় সংসদে পারস্পরিক দোষারোপ পরিহার করে সবাইকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা যদি নিজেদের ভালো করতে পারি, দেশও ভালো হয়ে যাবে।”

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের ওপর নোটিশের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাত সত্ত্বেও সরকার সতর্ক ও দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।

বিধি-৬৮-এর সংক্ষিপ্ত আলোচনায় তিনি আরও জানান, সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশে জ্বালানি তেলের মজুত ছিল মাত্র সাত দিনের। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়।

এ সময় জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান ব্যক্তিগত একটি ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, যশোরে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাকে ‘চাচা’ বলে সম্বোধন করেছিলেন এবং সেখানকার আপ্যায়নের একটি স্মৃতিও তিনি মনে রেখেছেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, “তিনি বাস্তবসম্মত কথা বলেছেন। তবে এক জায়গায় সামান্য ইঙ্গিত করেছিলেন, সেটি নিয়ে আমি আলোচনা করতে চাই না।”

আরওপড়ুন

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

তিনি আরও বলেন, সংসদে প্রথম দিন থেকেই তিনি জনকল্যাণে আলোচনা করার আহ্বান জানিয়ে আসছেন। “আমরা যেন একে অপরকে দোষারোপ না করি—এই আহ্বান এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তবে আগের তুলনায় কিছুটা কমেছে। আমাদের উচিত গঠনমূলক হওয়া—সরকারি দল ও বিরোধী দল উভয়েরই।”

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের সৃষ্ট নয়, তবে চাহিদা ব্যবস্থাপনায় কিছু ঘাটতি রয়েছে। “আমরা যদি খোলামেলা আলোচনা করে একটি অভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমস্যার সমাধান করতাম, তাহলে মানুষের মধ্যে আস্থা তৈরি হতো।”

‘সুযোগসন্ধানী অসৎ চক্র’ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করে। “আমি নিজেও যদি তেমন কেউ হই, আমাকেও ছাড় দেওয়া হবে না, জাতির স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, অসৎ লোক কোনো দলের হতে পারে না; তারা কেবল দলের সুযোগ নেয় এবং সংকটে সবার আগে পালিয়ে যায়। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, সংসদে দায়িত্বশীল ও সত্যভিত্তিক বক্তব্য দেওয়া জরুরি। “আজ এক কথা, কাল আরেক কথা বললে জনগণ আস্থা হারাবে। কথার ধারাবাহিকতা ও বাস্তব প্রয়োগ থাকলে জনগণের বিশ্বাস অর্জন করা সম্ভব।”

সম্পর্কিত খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী
আন্তর্জাতিক

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার
বিএনপি

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০