শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬
A A
সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। সমিতি স্পষ্ট করেছে যে, এই দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এই নগ্ন হামলার প্রতিবাদে বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে। এই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাদের বিরুদ্ধে। তাঁর সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক এবং মুহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি।

আরওপড়ুন

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

হামলায় আরও অংশ নিয়েছেন শহীদুল্লাহ্ হলের জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হলের সুলায়মান হোসেন রবি, সাবেক ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন ও সায়িদ হাসান সাদ। এছাড়া সূর্য সেন হলের মনোয়ার হোসেন প্রান্ত, জিয়া হলের কারিব চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, বঙ্গবন্ধু হলের মমিতুর রহমান পিয়াল এবং জহুরুল হক হলের সানিন সায়েদসহ ছাত্রদলের বিভিন্ন হলের শীর্ষ পর্যায়ের নেতারা এই তান্ডবে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন, চিহ্নিত এই হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তাঁরা প্রশাসনের নির্লিপ্ততার সমালোচনা করে বলেন, সচিত্র প্রমাণ থাকার পরেও ব্যবস্থা নিতে দেরি হওয়া কাম্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিকরা তাঁদের অবস্থানে অনড় থাকবেন এবং ছাত্রদলের সব ধরনের সংবাদ সংগ্রহ বর্জন অব্যাহত রাখবেন।

সম্পর্কিত খবর

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

জুলাই ১৭, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
জামায়াত

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬
সোহেল তাজের পোষ্ট: পাচার করা অর্থের পাহাড়ে বসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন
বাংলাদেশ

সোহেল তাজের পোষ্ট: পাচার করা অর্থের পাহাড়ে বসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

জুলাই ১৭, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬
বিচারকাজ বিলম্ব করতে ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০