শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাকাকে ১০ ভাগে ভাগ করে সন্ত্রাসীদের ছক

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১, ২০২৬
A A
ঢাকাকে ১০ ভাগে ভাগ করে সন্ত্রাসীদের ছক
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকাকে ১০টি অঞ্চলে ভাগ করে প্রতিটি এলাকার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন শীর্ষ সন্ত্রাসীর হাতে। এই দায়িত্ব বণ্টনের সময় একটি শর্ত ছিল, নিজ নিজ এলাকার বাইরে গিয়ে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না।

কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানছে না কোনো গ্রুপই। ফলে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হয়েছে অস্থিরতা, শুরু হয়েছে আধিপত্য বিস্তারের লড়াই। এই দ্বন্দ্ব থেকেই শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বাড়ছে অভ্যন্তরীণ সংঘাত।

এর ধারাবাহিকতায় রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ডসহ নানা সহিংস ঘটনা ঘটছে, এমনকি নিজেদের মধ্যেও খুনোখুনি চলছে। সর্বশেষ মঙ্গলবার নিউমার্কেট এলাকায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। এর আগে পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। রায়েরবাজারে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনাতেও উঠে আসে সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে চাপাতি দিয়ে জখমের পেছনেও একই অস্থিরতার প্রভাব দেখা যায়।

আরওপড়ুন

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে কারাগারের ভেতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসীরা নিজেদের মধ্যে সমন্বয় করেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তির উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে বন্দি থাকা ২৩ জন শীর্ষ সন্ত্রাসী অংশ নেন এবং সাময়িকভাবে সব দ্বন্দ্ব ভুলে একমত হন।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তারা রাজধানীকে ভাগ করে অপরাধজগতের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে বণ্টন করে নেন। বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সন্ত্রাসী বা গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়—যেমন মিরপুর, মহাখালী-বনানী-গুলশান, মালিবাগ-মৌচাক, মোহাম্মদপুর-ধানমন্ডি-নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, একটি অলিখিত সমঝোতার ভিত্তিতেই এসব এলাকায় অপরাধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যেখানে নির্দিষ্ট সন্ত্রাসীর নির্দেশের বাইরে কিছু করার সুযোগ ছিল না। তবে বাস্তবে অর্থের ভাগবাটোয়ারা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সেই সমঝোতা ভেঙে যাচ্ছে। আর এর ফলেই বাড়ছে দ্বন্দ্ব, যা মাঝেমধ্যেই সহিংস রূপ নিচ্ছে।

সম্পর্কিত খবর

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১, ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মে ১, ২০২৬
দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না
বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

ইরানকে ঘিরে নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিলেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি

মে ১, ২০২৬
বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

মে ১, ২০২৬
ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০