শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ঢাকা বারের সব পদে বিএনপিপন্থিদের জয়

মে ২, ২০২৬
A A
ঢাকা বারের সব পদে বিএনপিপন্থিদের জয়
Share on FacebookShare on Twitter

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে বিপুল জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। শুক্রবার রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। তাঁরা জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী এস এম কামাল উদ্দিন ও আবু বকর সিদ্দিককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। নীল প্যানেলের এই নিরঙ্কুশ জয়ের ফলে সবুজ প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীদের কেউই কোনো পদে জয়লাভ করতে পারেননি।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং ট্রেজারার হিসেবে মোহাম্মদ আনিসুজ্জামান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি) ও সহ-সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান জুয়েলসহ অন্যান্য সম্পাদকীয় পদেও নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আরওপড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সদস্য পদের ১০টি আসনেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন— ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।

গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী এই সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থক ও সাধারণ আইনজীবীদের মধ্যে উল্লাস দেখা গেছে।

সম্পর্কিত খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
প্রধান সংবাদ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬
মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই
প্রধান সংবাদ

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০