মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পারিবারিক বিরোধের জের ধরে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সিকদার লিটুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে লিটন সিকদারের হাত-পায়ের রগ কেটে দেয়া হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট ভাই ও বোনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এর পাশাপাশি বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নিহত লিটন সিকদার লিটু নজির সিকদারের ছেলে। গুরুতর আহত সুমন সিকদার (৩৫) ও মুন্নি বেগমকে (৩৮) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ি এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত লিটুর বোন মুন্নি বেগম ও তার স্বামী জাকির গাজীর দাম্পত্য কলহ নিয়ে। জাকির গোপনে দ্বিতীয় বিয়ে করায় দাম্পত্য বিরোধ চরমে ওঠে এবং উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। বৃহস্পতিবার জামিনের পর পুলিশ জাকির বাড়িতে ফেরে। এ সময় আগে থেকে অবস্থান নেয়া একদল দুর্বৃত্ত পুলিশের সামনেই তাদের ওপর হামলা করে। পুলিশ তখন ঘটনাস্থল থেকে সরে যায়। কিছুক্ষণ পর নিহতের খবর পেয়ে পুলিশ ফিরে এসে লিটন সিকদারের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত সুমন (৩৫) ও বোন মুন্নি বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরওপড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সাড়ে ৪ হাজার ভোটে হেরে যাওয়া লোকটা সাড়ে ৭ বছর পর ডাকসু জিএস!

আহত মুন্নি বেগম জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। সম্প্রতি এ ঘটনা নিয়ে তিনি ও স্বামী পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি জাকির গাজী বৃহস্পতিবার জামিন পায়। পরে তারা পুলিশসহ জাকিরের বাড়িতে আসেন। তখন পুলিশের সামনেই একদল লোক তাদের ওপর হামলা করে ঘর ভাঙচুর ও আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। স্থানীয়রা দাবি করেন, লিটু বিতর্কিত ব্যক্তি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক বিয়ে, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। এমনকি কিছু দিন আগে জাকিরকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করে বলে জানা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, জাকির গাজীর চাচা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম গাজী দীর্ঘদিন থেকে লিটুর পরিবারের ওপর প্রভাব বিস্তার করছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হামলাকারী পরিবারের সম্পৃক্ততা থাকায় রাজনৈতিক উত্তাপও দেখা দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করেনি।

এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি বলেন, তিনি ব্যস্ত রয়েছেন। বিষয়টি নিয়ে পরে কথা বলা হবে। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, পুলিশ মামলা তদন্ত করতে ওই এলাকায় গিয়েছিল। তারা ফিরে আসার পর হামলার খবর পায়। পরে পুনরায় ওই এলাকায় গিয়ে লিটুকে মৃত অবস্থায় দেখতে পান। আহত দুইজনকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করেন। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সেপ্টেম্বর ১, ২০২৬
সাড়ে ৪ হাজার ভোটে হেরে যাওয়া লোকটা সাড়ে ৭ বছর পর ডাকসু জিএস!
বিএনপি

সাড়ে ৪ হাজার ভোটে হেরে যাওয়া লোকটা সাড়ে ৭ বছর পর ডাকসু জিএস!

সেপ্টেম্বর ১, ২০২৬
৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন
বাংলাদেশ

৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সেপ্টেম্বর ১, ২০২৬
সাড়ে ৪ হাজার ভোটে হেরে যাওয়া লোকটা সাড়ে ৭ বছর পর ডাকসু জিএস!

সাড়ে ৪ হাজার ভোটে হেরে যাওয়া লোকটা সাড়ে ৭ বছর পর ডাকসু জিএস!

সেপ্টেম্বর ১, ২০২৬
৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন

৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০