শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ

মে ৫, ২০২৬
A A
প্রতিবেশীর ঘরের দরজা কেটে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা, থানায় অভিযোগ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী শহরে এক বসতঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত শনিবার (২ মে) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী ফারুক হাওলাদারের দাবি, তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন ঝালাই কাটার মিস্ত্রি নিয়ে এসে তাঁর ঘরের দরজা কেটে নিয়ে যায়। অভিযোগ করা হয়েছে যে, ঘটনার সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যদের বেঁধে রাখা হয়েছিল এবং ঘর থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকাও লুট করা হয়।

ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন ঘটনাস্থলে উপস্থিত থেকে মিস্ত্রিকে নির্দেশনা দিচ্ছেন এবং তাঁর সঙ্গে থাকা লোকজন দরজা কেটে খুলে নিয়ে যাচ্ছে।

আরওপড়ুন

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

অভিযুক্ত লিটন অবশ্য চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি তাঁর চাচার সাথে পারিবারিক জমির বিরোধ এবং তিনি কেবল বিষয়টি দেখতে গিয়েছিলেন। পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

জুলাই ২৩, ২০২৬
সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা
প্রধান সংবাদ

সবুজবাগে বিএনপি কর্মী পলাশকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত যুবদল নেতা

জুলাই ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬
‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০