বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে কসবা সীমান্ত এলাকায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুরসালিন ও নবী হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে সীমান্তে বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটছে।
তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এসব ঘটনা বারবার ঘটছে।
একই সঙ্গে তিনি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান







