মঙ্গলবার, মে ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জের ডিআইজি

তুর্জ খান - তুর্জ খান
মে ১২, ২০২৬
A A
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জের ডিআইজি
Share on FacebookShare on Twitter

বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ পদবঞ্চনা, বৈষম্য ও মানসিক নির্যাতনের শিকার হলেও নিজের আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৯৮ সালে তৎকালীন সরকার তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল। দীর্ঘ সাড়ে চার বছর অবর্ণনীয় কষ্ট ও সামাজিক গ্লানি সহ্য করার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান। ২৯ বছরের চাকরি জীবনে এই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পাওয়াকে তিনি জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে অভিহিত করেন।

আরওপড়ুন

ইবিতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: থানায় জিডি

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

বক্তব্যে তিনি তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করে বলেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বরণ করার সৌভাগ্য হয়েছিল তাঁর। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত একাধিকবার জিয়াউর রহমানের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে ১৯৮১ সালের ২৫ জানুয়ারি আজিমপুর গার্লস স্কুল মাঠে এক অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির সাথে করমর্দন ও তাঁর গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার স্মৃতি তাঁর জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়।

ডিআইজি মল্লিক আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক বিশ্বাসের কারণে দীর্ঘ ১৮ বছর তিনি চরম বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁকে তাঁর আদর্শ থেকে সরাতে পারেনি। আজকের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি গর্বিত। অনুষ্ঠান শেষে তাঁর এই আবেগঘন বক্তব্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্পর্কিত খবর

ইবিতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: থানায় জিডি
বাংলাদেশ

ইবিতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: থানায় জিডি

মে ১২, ২০২৬
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে
বাংলাদেশ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

মে ১২, ২০২৬
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী

মে ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইবিতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: থানায় জিডি

ইবিতে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: থানায় জিডি

মে ১২, ২০২৬
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

মে ১২, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ফেস্টিভ্যাল শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ফেস্টিভ্যাল শুরু

মে ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০