সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি

চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার

মে ১২, ২০২৬
A A
সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি
Share on FacebookShare on Twitter

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানি করছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এই ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কমচঙ ইয়ুংছা মাউরুম পাড়া, খিদু পাড়া এবং রাংলাই দাংলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে মাসিক ভিত্তিতে চাঁদা দাবি করে আসছিলেন। গত ২৭ এপ্রিল চক্রের কয়েকজন সদস্য বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন এবং পরে সেই ছবিগুলো নেতিবাচক প্রচারণায় ব্যবহারের হুমকি দিয়ে বড় অংকের টাকা দাবি করেন। পরবর্তীতে ৩ মে আলীকদম সদরের একটি রেস্টুরেন্টে শিক্ষকদের ডেকে পুনরায় মোট ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়।

আরওপড়ুন

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

শিক্ষকরা এই অন্যায্য চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও কয়েকটি বেনামি পোর্টালে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও এবং মিথ্যা সংবাদ প্রচার শুরু করেন। ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. আরিফ বিল্লাহসহ অন্য শিক্ষকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিবেশে তাঁরা নিয়মিত পাঠদান করছেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি চক্র তাঁদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রমতে, অভিযুক্ত পাঁচজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে ঠিকাদার ও জনপ্রতিনিধিদের হয়রানি করার অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের একজন সুজন চৌধুরী দাবি করেছেন, তাঁরা তথ্য-প্রমাণ নিয়ে কাজ করেছেন এবং শিক্ষকদের অভিযোগের বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই। ভুক্তভোগী শিক্ষকরা এই চাঁদাবাজ চক্রের হাত থেকে রেহাই পেতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত খবর

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন
বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০