Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ডাকসু ও শিংহুয়া ইউনিভার্সিটির সংলাপ; দুই দেশের তরুণ প্রজন্মের সহযোগিতার নতুন দিগন্ত

শিংহুয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ

May 20, 2026
A A
ডাকসু ও শিংহুয়া ইউনিভার্সিটির সংলাপ; দুই দেশের তরুণ প্রজন্মের সহযোগিতার নতুন দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শিংহুয়া ইউনিভার্সিটি (Tsinghua University) প্রশাসন ও স্টুডেন্টস ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে চীনের শিংহুয়া ইউনিভার্সিটির বেইইয়ুয়ান হলে এই সংবাদের অবতারণা হয়। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন শিংহুয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট মিয়াও শুও এবং ডাকসুর পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।

ঐতিহাসিক এই সংলাপে তিনটি প্রধান বিষয়ে দলগত আলোচনা বা গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ক্যাম্পাস পরিচালনায় যুবকদের অংশগ্রহণ ও দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভূমিকা, যুব উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব এবং জাতীয় উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা ও সুযোগ সৃষ্টি। এই গুরুত্বপূর্ণ আলোচনার সারসংক্ষেপ যৌথভাবে উপস্থাপন করেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং সমাজসেবা সম্পাদক এ বি জোবায়ের।

সমাপনী অধিবেশনে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত আদান-প্রদান এবং যুব নেতৃত্বের বিকাশের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন মিয়াও শুও, সাদিক কায়েম এবং ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। এ সময় ডাকসু ভিপি বাংলাদেশ ও চীনের শতাব্দীব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে “Dhaka–Beijing Youth Fellowship” চালুর প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক কেবল সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী, গবেষক ও তরুণ নেতৃত্বের মধ্যে ছড়িয়ে দিয়ে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করা প্রয়োজন।

আরওপড়ুন

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

সংলাপ শেষে ডাকসুর পক্ষ থেকে আগামী জুলাই মাসে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। জবাবে শিংহুয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রেসিডেন্ট ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল ইয়ুথ ডায়লগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌজন্য স্মারক বিনিময় এবং দলগত ছবি তোলার মাধ্যমে এই সফল সংলাপের সমাপ্তি ঘটে।

এই সংলাপে ডাকসুর পক্ষে বিভিন্ন সম্পাদকীয় পদের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল কম্পিটেন্স ডেভেলপমেন্টের পরিচালক ও গ্লোবাল ইয়ুথ ডায়লগের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন। এই সংলাপ বাংলাদেশ ও চীনের তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

Related Posts

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026
হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ
অন্যান্য

হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০