বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে: নাহিদ ইসলাম

জুন ৭, ২০২৬
A A
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে: নাহিদ ইসলাম
Share on FacebookShare on Twitter

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য শুধু আপত্তিকরই নয়, জাতির জন্যও অপমানজনক।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তিনি অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের ভিন্নমত বা নিন্দা প্রকাশ করা হয়নি। ফলে এ মন্তব্যকেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে তিনি মনে করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘সীমান্ত হত্যা’ শব্দটির ব্যাখ্যা সংকুচিত করে সমস্যাটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কেবল শূন্যরেখা বা জিরো লাইনে সংঘটিত মৃত্যুকেই সীমান্ত হত্যা বলা যেতে পারে। সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ বা অবৈধ অনুপ্রবেশের ঘটনায় অন্য দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের ক্ষেত্রে এ শব্দ প্রযোজ্য নয় বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

আরওপড়ুন

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের নীতিমালা এ ধরনের ব্যাখ্যাকে সমর্থন করে না। জাতিসংঘের মানবাধিকার কাঠামো এবং জেনেভা কনভেনশন অনুযায়ী নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর বেআইনি গুলি, নির্যাতন বা অমানবিক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতেও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ও আনুপাতিক মাত্রার বলপ্রয়োগ করতে পারে, কিন্তু প্রাণঘাতী শক্তির নির্বিচার বা অতিরিক্ত ব্যবহার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও সীমান্ত হত্যার বিষয়ে অনুরূপ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তার ভাষায়, ভারতের প্রতি সেই সরকারের নতজানু অবস্থান জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই পরবর্তী সরকারের একজন মন্ত্রীর কাছ থেকে একই ধরনের বক্তব্য উদ্বেগজনক।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় সরকারের অবস্থান হতে হবে স্পষ্ট, দৃঢ় এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সম্পর্কিত খবর

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষ ব্যবসার জন্য বসবাস করে, আমরা সবাইকে নিরাপত্তা দিতে পারব।❞

❝নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষ ব্যবসার জন্য বসবাস করে, আমরা সবাইকে নিরাপত্তা দিতে পারব।❞

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চাঁদাবাজির টাকার ভাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী-ডেমরা) বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী!

চাঁদাবাজির টাকার ভাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী-ডেমরা) বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী!

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চিকিৎসা সামগ্রী উপহার হস্তান্তর করলেন উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

চিকিৎসা সামগ্রী উপহার হস্তান্তর করলেন উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০