বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত

স্থানীয় সরকার নির্বাচন

জুন ১১, ২০২৬
A A
আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত
Share on FacebookShare on Twitter

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ থেকে অবশেষে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের ‘অঙ্গীকারনামা’ দেওয়ার যে বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দিয়েই আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। একইভাবে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়াও অনুমোদন করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে আরপিও এবং আচরণ বিধিমালায় সংশোধনী এনে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য অঙ্গীকারনামায় সই করার বিধান যুক্ত করেছিল ইসি। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের খসড়াতেও এমন প্রস্তাব করা হয়েছিল। তবে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইসি সেই উদ্যোগ থেকে সরে আসে, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। ইসির কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বিধায় আচরণ বিধিমালায় এই অঙ্গীকার যুক্ত করা হয়নি।

অনুমোদিত খসড়া আচরণ বিধিমালা অনুযায়ী, আসন্ন স্থানীয় নির্বাচনে কাগজের তৈরি পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার চালাতে পারবেন। এছাড়া ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে চড়েও প্রচার চালানোর সুযোগ দেওয়া হয়েছে।

আরওপড়ুন

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

নতুন আচরণ বিধিমালায় প্রচারের জন্য মাইক ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা দুপুর ১২টা থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চালানো যাবে। পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনের আদলে এবার স্থানীয় সরকার নির্বাচনেও আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ইসি সরাসরি প্রার্থিতা বাতিল করতে পারবে—এমন কঠোর বিধান যুক্ত করা হয়েছে।

বুধবার এসব নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত দেওয়ার জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট দলগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে তাদের মতামত বা পরামর্শ পাঠাতে অনুরোধ জানিয়েছে ইসি।

সম্পর্কিত খবর

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
প্রধান সংবাদ

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন ১১, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
প্রধান সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

জুন ১১, ২০২৬
বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা
আওয়ামী লীগ

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা

জুন ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন ১১, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

জুন ১১, ২০২৬
বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আওয়ামী লীগ নেতা

জুন ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০