মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পদ্মার বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

জুন ২৬, ২০২৬
A A
পদ্মার বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
Share on FacebookShare on Twitter

পাবনায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীরও ভাতিজা। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, মঞ্জু শেখ দলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরতারাপুরের জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবারও এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

শুক্রবার সকালে পদ্মার চরে বালুর অবস্থান দেখতে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মঞ্জু শেখ মাথার পেছনে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।

সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কয়েকজন অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে মঞ্জু শেখ বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি নিহত হন। তবে কারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরওপড়ুন

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

ঘটনার বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মঞ্জু শেখকে মাথার পেছনে গুলি করা হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সম্পর্কিত খবর

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ
ফিচার

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

নতুন আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০