শুক্রবার, জুন ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬
A A
প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি ছিল তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিদায়ের সময় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের বিদায় জানান এবং শুভকামনা জানান। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী লাল গালিচা অতিক্রম করে বিমানে আরোহণ করেন।

আরওপড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

এর আগে, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পর শুক্রবার দেশের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসেন।

সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এ প্রথম বিদেশ সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

জুন ২৬, ২০২৬
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ
এনসিপি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

জুন ২৬, ২০২৬
আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম: ব্যারিস্টার আরমান
বাংলাদেশ

আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম: ব্যারিস্টার আরমান

জুন ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো: রুমিন ফারহানা

জুন ২৬, ২০২৬
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

জুন ২৬, ২০২৬
প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০