বুধবার, জুলাই ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

জুন ৩০, ২০২৬
A A
বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার দাশপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দরের নিজ বাসার সামনে থেকে বাউফল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় উপজেলার মধ্য দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার এবং ছাত্রদলের সহ-সভাপতি রাসেলসহ অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলাকারীরা শোডাউনে থাকা প্রায় ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।

ঘটনার পর গুরুতর আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্যের আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ছাত্রশিবির নেতা ইমরান হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামিদের একজন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরওপড়ুন

মাদকবিরোধী ক্যাম্পেইনে সেলিম উদ্দিন নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

অগ্নিসংযোগ-লুটপাটের মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ ঘটনায় গ্রেপ্তার ইমরান হোসেন বা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

মাদকবিরোধী ক্যাম্পেইনে সেলিম উদ্দিন  নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য
জামায়াত

মাদকবিরোধী ক্যাম্পেইনে সেলিম উদ্দিন নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

জুন ৩০, ২০২৬
অগ্নিসংযোগ-লুটপাটের মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে
বিএনপি

অগ্নিসংযোগ-লুটপাটের মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

জুন ৩০, ২০২৬
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড
বিএনপি

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শহীদ জিয়াউর রহমানের নামে ২ কলেজের নামকরণ

শহীদ জিয়াউর রহমানের নামে ২ কলেজের নামকরণ

জুলাই ১, ২০২৬
বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

জুন ৩০, ২০২৬
১০ দিনের বেশি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের সতর্কবার্তা

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০