Monday, October 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

‘শাহবাগের ন্যারেটিভ ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা’

August 10, 2025
A A

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, শাহবাগের ন্যারেটিভকে ফিরিয়ে আনার অর্থ হচ্ছে আওয়ামী লীগের কালচার আবার সক্রিয় করা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘শাহবাগের যে ন্যারেটিভকে বাংলাদেশের একটি শিশুও ঘৃণা করে, সেটিকে ফিরিয়ে আনা মানেই আওয়ামী লীগের কালচারকে পুনর্জীবিত করা। চেতনার মন্দির ধানমন্ডি ৩২ যেভাবে ঘৃণার সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, তেমনি নতুন করে গড়ে ওঠা চেতনার ব্যবসাও গুড়িয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের রাজাকার-ন্যারেটিভ ধারণকারী যে কোনো ক্ষুদ্র গোষ্ঠী কিংবা কালচারাল সেলের বিরুদ্ধে কঠোর দমন চালিয়ে যেতে হবে।’

নিজের রাজনৈতিক চেতনার উত্স ও অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘শাহবাগের আওয়ামী ন্যারেটিভ ঘৃণা করতে করতেই আমি রাজনীতি বুঝেছি। শেখ হাসিনাকে ঘৃণা করতে শিখেছি। শাপলা চত্বর থেকে শুরু করে তখনকার নাস্তিক—পড়ুন, এন্টি-ইসলামিস্টদের আচরণ দেখে দেখে আমি আরও প্রতিবাদী হয়ে উঠেছি। সেই সময় জিন্স পরে ঘুরে বেড়ানো একটি মেয়ে হিসেবেও শুধুমাত্র বিবেকের তাড়নায় শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।’

আরওপড়ুন

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা

তিনি বলেন, ‘২৪ (জুলাই) যেমন আমার জন্য ট্রমার, তেমনি সেসময়ের অত্যাচারের ভিডিও, ছবি, ভয়েস ক্লিপ এবং বিশ্বজিৎকে পিটিয়ে হত্যার দৃশ্যও আমার মনে গভীর দাগ কেটে রেখেছে। সেই সময় থেকেই আমরা একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। অথচ এসব বললেই জামায়াত, ইসলামি আন্দোলন কিংবা হেফাজতের লোক হিসেবে ট্যাগ দেওয়া হয়—যা অত্যন্ত কৌশলী অপপ্রচার।’

ডা. মিতু জানান, ‘গত ১৭ বছরের আওয়ামী শাসনের মধ্যে আমার ফেসবুকের রাজনৈতিক জীবন ১৪ বছরের। এই ১৪ বছরে আমাকে হাজারবার রাজাকার বলা হয়েছে। কিন্তু ২৪ তারিখে মানুষ শহীদ হওয়ার পর, শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। ১৯৭১ আমাদের সবার ইতিহাস, তবে সেটিকে পুঁজি করে আর যেন দমন-পীড়নের দিন ফিরিয়ে আনা না হয়।’

Related Posts

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা
অন্যান্য

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা

October 25, 2026
২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫
বাংলাদেশ

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০