বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ইসলাম

শয়তানের কুমন্ত্রণা থেকে কীভাবে বাঁচবেন

জুলাই ৫, ২০২৬
A A
শয়তানের কুমন্ত্রণা থেকে কীভাবে বাঁচবেন
Share on FacebookShare on Twitter

প্রত্যেক মুসলমানই শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে নিরাপদ থাকতে চান। কিন্তু নানা সময় শয়তানের ধোঁকায় পড়ে মানুষ পাপ ও অপরাধে জড়িয়ে যায়, যার ফলে আমলনামায় গোনাহের পরিমাণ বাড়তে থাকে। অথচ একটি বিশেষ আয়াত নিয়মিত পাঠের মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকার সুসংবাদ দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি, যা সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত।

রাসুলুল্লাহ (সা.) আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দিনে ও রাতে এ আয়াত পাঠ করার প্রতি উৎসাহ দিয়েছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী, সকালে এ আয়াত পাঠ করলে সারাদিন এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা যায়।

আবু হুরায়রা (রা.) ও শয়তানের ঘটনা

সহিহ বুখারিতে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) তাকে রমজানের সদকার খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এক রাতে একজন অচেনা ব্যক্তি এসে খেজুর নিতে শুরু করলে তিনি তাকে আটক করেন। লোকটি নিজের দারিদ্র্য ও পরিবারের অভাবের কথা বলে মুক্তি চাইলে আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দেন।

আরওপড়ুন

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

পরদিন রাসুলুল্লাহ (সা.) তাকে জিজ্ঞেস করেন, ‘তোমার বন্দির কী হলো?’ তিনি ঘটনা জানালে নবী (সা.) বলেন, ‘সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে।’

দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটে। লোকটি আবারও ধরা পড়ে এবং অভাবের কথা বলে মুক্তি পেয়ে যায়। পরদিন রাসুল (সা.) আবারও বলেন, ‘সে মিথ্যা বলেছে, সে আবার আসবে।’

তৃতীয় রাতেও লোকটি এসে খেজুর নিতে গেলে আবু হুরায়রা (রা.) তাকে ধরে ফেলেন। তখন সে বলে, ‘আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন কিছু শিক্ষা দেব, যা আপনার জন্য উপকারী হবে।’

সে বলল, ‘যখন আপনি ঘুমাতে যাবেন, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না।’

পরদিন রাসুলুল্লাহ (সা.) এ ঘটনা শুনে বলেন, ‘সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী।’ এরপর তিনি জানান, তিন রাত ধরে যার সঙ্গে আবু হুরায়রা (রা.) কথা বলেছেন, সে ছিল শয়তান। (সহিহ বুখারি, হাদিস: ২৩১১)

আয়াতুল কুরসির উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা’খুজুহু সিনাতুঁ ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শা’আ। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আজিম।

আয়াতুল কুরসির অর্থ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সমগ্র সৃষ্টির ধারক ও পালনকর্তা। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবই তাঁর। তাঁর অনুমতি ছাড়া কেউ তাঁর কাছে সুপারিশ করতে পারে না। তিনি মানুষের সামনে ও পেছনের সবকিছু জানেন। তাঁর জ্ঞানের কোনো অংশই কেউ আয়ত্ত করতে পারে না, তবে তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া। তাঁর কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে এবং সেগুলোর সংরক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ এবং মহান।

সম্পর্কিত খবর

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন
ইসলাম

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন

আগস্ট ২৩, ২০২৬
ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস
ইসলাম

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

আগস্ট ২৩, ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী
ইসলাম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

সেপ্টেম্বর ৩, ২০২৬
ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন; ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন; ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

সেপ্টেম্বর ৩, ২০২৬
জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা, নতুন দায়িত্বে সেই মনিরুল

জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা, নতুন দায়িত্বে সেই মনিরুল

সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০