সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
A A
রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী শ্রমিক লীগ নেতার নেতৃত্বে জোরপূর্বক চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে একদল লাঠিয়াল বাহিনী নিয়ে পাশের বাড়ির মরহুম আব্দুল মতিন মাস্টারের চলাচলের রাস্তায় টিনের ছাপড়া ঘর নির্মাণ করা হয়। এই ঘটনার পর থেকে একটি পরিবার সম্পূর্ণ গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে কোনো ভূমিকা রাখেনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মোমেন দিলীপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মরহুম আব্দুল মতিন মাস্টার প্রায় ২৫ বছর ধরে নিজের ভূমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। তিনি নিজের অর্থেই বাড়ির পূর্ব দিকের একমাত্র চলাচলের রাস্তাটি মেরামত করে আসছিলেন। তবে চার-পাঁচ বছর আগে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু দলীয় প্রভাব খাটিয়ে রাস্তাটি নিজের দাবি করে বেড়া দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে দেড় শতক জমি আব্দুল মতিন মাস্টারের ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তে ৩ লাখ টাকা চুক্তি হয়। শর্ত মোতাবেক বিবাদী মাজহারুল ইসলাম অপু নগদ ১ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেন। বাকি টাকা রেজিস্ট্রি সম্পন্ন করার সময় পরিশোধের কথা ছিল। কিন্তু আরএস রেকর্ডে ত্রুটি থাকায় এবং জমির প্রকৃত মালিক হাছন উল্লা গং হওয়ায় অপু জমিটি রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হন।

ভুক্তভোগী আব্দুল মোমেন দিলীপ জানান, “জায়গার প্রকৃত মালিক হাছন উল্লা গং হওয়া সত্ত্বেও অপু আমাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রেজিস্ট্রি দিতে পারেননি। আর আজ ভোরে লাঠিয়াল বাহিনী নিয়ে এসে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। এর ফলে বাড়ির চার-পাঁচজন স্কুলপড়ুয়া ছেলেমেয়ে স্কুলে যেতে পারছে না এবং আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি।”

আরওপড়ুন

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

এই ঘটনার পর থেকে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, তিনি অফিশিয়াল কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এলাকায় ফিরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পর্কিত খবর

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
আওয়ামী লীগ

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮
আওয়ামী লীগ

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০